
OpenAI হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ও ডেভেলপমেন্ট কোম্পানি, যারা ChatGPT, GPT মডেল সিরিজ, Codex (কোডিং মডেল), DALL·E ও GPT-Image (ইমেজ জেনারেশন), Sora (ভিডিও জেনারেশন) এবং Whisper (স্পিচ রিকগনিশন) এর মতো একাধিক AI প্রোডাক্ট তৈরি করে। প্রতিষ্ঠানটির ঘোষিত মিশন হলো, কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা AGI (Artificial General Intelligence) অর্থাৎ এমন AI যা মানুষের মতো বা তার চেয়েও বেশি বুদ্ধিমান যেন তা পুরো মানবজাতির জন্য উপকারী ও নিরাপদ হয়।
OpenAI প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালের ডিসেম্বরে, যার পেছনে ছিলেন স্যাম অল্টম্যান, এলন মাস্ক এবং আরও কয়েকজন। শুরুতে এটা একটা নন-প্রফিট রিসার্চ ল্যাব হিসেবে কাজ শুরু করে, যার লক্ষ্য ছিল AI নিয়ে উন্মুক্ত ও নিরাপদ গবেষণা করা। প্রতিষ্ঠার সময়েই প্রায় ১ বিলিয়ন ডলারের ফান্ডিং প্রতিশ্রুতি আসে বিভিন্ন প্রতিষ্ঠাতার কাছ থেকে।
২০১৯ সালে OpenAI তাদের কাঠামো বদলে একটা “ক্যাপড-প্রফিট” মডেলে রূপান্তরিত হয়, এবং একই সময়ে Microsoft এর সাথে একটা গভীর অংশীদারিত্ব তৈরি হয় যেখানে Microsoft এর Azure ক্লাউড কম্পিউটিং সুবিধা দেওয়ার বিনিময়ে OpenAI এর মডেল বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ পায়।
এরপর আসে সেই মুহূর্ত, যা পুরো বিশ্বে AI কে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে ২০২২ সালের নভেম্বরে ChatGPT চালু হয়, এবং মাত্র পাঁচ দিনের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা জেনারেটিভ AI এর এক বিশাল জনপ্রিয়তার ঢেউ তৈরি করে।
OpenAI এর মালিকানা কাঠামো তুলনামূলক জটিল। এর কোনো একক মালিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নেই। ২০২৫-২৬ সালে এর কাঠামো পুনর্গঠিত হয়ে OpenAI Foundation ও OpenAI Group PBC নামের দুই অংশে ভাগ হয়, যেখানে Foundation মূল লক্ষ্য ও নিরাপত্তা তত্ত্বাবধান করে, আর Group PBC (পাবলিক বেনিফিট কর্পোরেশন) বাণিজ্যিক দিক পরিচালনা করে। ২০২৬ সালের এপ্রিলে Microsoft এর সাথে OpenAI এর একচেটিয়া ক্লাউড চুক্তিও পরিবর্তিত হয়, যার ফলে OpenAI এখন অন্য ক্লাউড প্রোভাইডারদের সাথেও কাজ করার স্বাধীনতা পেয়েছে।
২০২৬ সালে OpenAI বাণিজ্যিকভাবে বিশাল আকারে বেড়ে উঠেছে। কোম্পানির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কয়েকশ মিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং এর ব্যবসায়িক গ্রাহকের সংখ্যাও কয়েক মিলিয়নে পৌঁছেছে। কোম্পানিটি বিপুল পরিমাণ বিনিয়োগ সংগ্রহ করেছে Microsoft, Nvidia, SoftBank, Amazon সহ একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে, এবং এর মূল্যায়ন পৌঁছেছে কয়েকশ বিলিয়ন ডলারে। কোম্পানিটি এখন হাজার হাজার কর্মী নিয়ে বিশ্বজুড়ে কাজ করছে।
দ্রুত বৃদ্ধির পাশাপাশি OpenAI বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখেও পড়ছে। AI মডেল যত বেশি স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পাচ্ছে, তত বেশি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন সময়ে কোম্পানিটি নতুন মডেল রিলিজ বিলম্বিত বা স্থগিত করেছে নিরাপত্তা পরীক্ষার কারণে। এছাড়া প্রতিযোগিতাও বাড়ছে Anthropic এর Claude, Google এর Gemini, এবং চীনের বিভিন্ন কোম্পানির মডেলও এখন সমানভাবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।
OpenAI শুরু হয়েছিল একটা ছোট নন-প্রফিট রিসার্চ ল্যাব হিসেবে, আর আজ এটা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত AI কোম্পানিগুলোর একটা। ChatGPT দিয়ে সাধারণ মানুষের কাছে AI কে পরিচিত করিয়ে দেওয়া থেকে শুরু করে, এখন একাধিক শক্তিশালী মডেল আর প্রোডাক্ট নিয়ে এগিয়ে যাওয়া OpenAI এর যাত্রা প্রমাণ করে আধুনিক প্রযুক্তি জগতে AI এর প্রভাব কতটা গভীর হয়ে উঠেছে। তবে এই দ্রুত অগ্রগতির সাথে সাথে নিরাপত্তা ও দায়বদ্ধতার প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যা এই পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নির্ধারণ করবে।
SHARE